গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি মামুনুল হকের
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন
বিএনপিকে ‘গাদ্দারি’ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব মো. আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ)।
শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ছিল দেশজুড়ে চলমান বিভাগীয় সমাবেশ কর্মসূচির অংশ।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন দেওয়া মানুষদের রক্তের প্রসঙ্গ টেনে এবি পার্টির মহাসচিব বলেন, যেই রক্তের সাথে শুধু আওয়ামী বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোনো সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। তিনি বলেন, শত শত মানুষ ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছে, সেই আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না।
কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবী মহলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল ‘পিছনের দরজা দিয়ে’ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে। এ প্রসঙ্গে সরকারি দলকে সতর্ক করে তিনি বলেন, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে আপনারা ১৭ বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিচার ও সংস্কার ছিল ক্ষমতায় আসার অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সরকার যতটা তৎপর ছিল, বিচার ও সংস্কারের ক্ষেত্রে ততটাই পিছিয়ে ছিল। তিনি আরও দাবি করেন, সরকারি দলের নিজস্ব ৩১ দফা অঙ্গীকারের মধ্যে ইতিমধ্যে সাতটি লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, যে রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সঙ্গে রক্ষা করে না, তারা জুলাই সনদ ও গণভোটের রায় কীভাবে রক্ষা করবে?
বক্তব্যের শেষ পর্যায়ে ভারতের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, দিল্লিকে বলছি, আপনাদের নীতি পরিবর্তন করুন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে হবে। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরবে না।
সিলেট, এবি পার্টি, মো. আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ, জামায়াতে ইসলামী