০৬ জুলাই ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ 

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

ছবিঃ নিহত ফাতেমা আক্তার (৫০) এবং তার ছেলে ফরহাদ (৩৭)।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

 

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬২) তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তার ছেলে ফরহাদ (৩৭)। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের উপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তেই পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

 

বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিশ্বম্ভপুর, বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ