ড. মোহাম্মদ জহিরুল
টেকসই উন্নয়ন ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় রোটারিয়ানদের কার্যকর ভূমিকা রাখতে হবে
মানবিকতা
প্রকাশঃ ৩০ জুন, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা’ মূলমন্ত্রকে ধারন করে বিগত ১২১ বছর ধরে সারাবিশ্বে মানবসেবা ও শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেছে রোটারি ক্লাব।
তিনি বলেন, বিশেষ করে পোলিও নির্মূলে সারাবিশ্বে রোটারিয়ানরা অবদান রেখেছেন। গত বছর রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল স্থানীয় পর্যায়ে দুঃস্থ পরিবারকে পূণর্বাসনকল্পে সেলাই মেশিন প্রদান, মেডিক্যাল ক্যাম্প, ঈদ সামগ্রী, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী, প্রতিবন্ধিদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনহিতকর কাজ করেছে। এসব উদ্যোগ শুধু মানুষের জীবনমান উন্নয়ন নয়; বরং সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করেছে। রোটারিয়ানদের টেকসই উন্নয়ন, মাদকাসক্ত ও যুবসমাজের অবক্ষয় রোধ এবং সহনশীল সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
সোমবার (২৯ জুন) রাতে হবিগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ২০২৫-২৬ রোটাবর্ষের সমাপনী ও ২০২৬-২৭ রোটাবর্ষের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের সেক্রেটারি সৈয়দ নজরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস ডা. মোঃ জমির আলী, ক্লাব ফ্যাসিলিটেটর তবারক আলী লস্কর, চেয়ার ক্লাব এডমিনিস্ট্রেশন কবি তাহমিনা বেগম গিনি, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মোঃ শরীফ উল্লাহ, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস হাফিজুর রহমান সুমন, চেয়ার মেম্বারশীপ মোঃ আবিদুর রহমান রাকিব, জয়েন্ট সেক্রেটারি প্রকৌশলী মোঃ শহিদুল হক, ট্রেজারার মোঃ দেওয়ান মিয়া, প্রেসিডেন্ট ইলেক্ট নূর উদ্দিন জাহাঙ্গীর, আইপিপি মনির হোসেন, রোটারী ক্লাব অব খোয়াই এর প্রেসিডেন্ট হাবিবুর রহমান মুরাদ, সেক্রেটারি আল নোমান তন্ময়, রোটারী ডিস্ট্রিক্ট এসিসট্যান্ট কোর্ডিনেটর আজিজুর রহমান মান্না, প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি সৈয়দ নজরুল হাসান বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া ২০২৬-২৭ রোটাবর্ষের প্রেসিডেন্ট নূর উদ্দিন জাহাঙ্গীর ও সেক্রেটারির মোঃ দেওয়ান মিয়াকে রোটারী কলার পরিধানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।
রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল সিলভার এওয়ার্ড অর্জনে সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রোটারিয়ানদের ক্রেস্ট প্রদান করা হয়।
রোটারি ক্লাব, সমাজসেবা, মানবসেবা, হবিগঞ্জ, জহিরুল হক, সেলাই মেশিন