২৭ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

২৪ ঘণ্টায় ৭৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, সিলেটে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় এলাকার অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


শনিবার (২৭ জুন) সিলেট আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮৪ শতাংশ।


আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ২৬ জুন সকাল ৬টা থেকে ২৭ জুন সকাল ৬টা পর্যন্ত ৭৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ২৭ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


এদিকে সিলেটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বৃষ্টিপাত, আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, বজ্রপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ