২২ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন


সিলেট বিভাগের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট পরিচালনা এবং সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান শুরু করেছে পুলিশ।

 

সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আল নোমান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালান।

 

এ সময় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, বাড়ি বাড়ি তল্লাশি এবং বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের  ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে বলে আশা করেস্থানীয় সচেতন মহল। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অভিযান, গোয়াইনঘাট, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ