০৯ জুন ২০২৬

দৈনন্দিন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাস বর্জন করে বিক্ষোভ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন


স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আকরম আলী দাখিল মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

 

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকার সংশ্লিষ্টদের আশ্বাস ছাড়া সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

 

আন্দোলনকারী জানান, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইন পাশ হয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।

 

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষ পাঠ কার্যক্রম চলমান ও নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠার ৫ বছর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যায়নি। জেলার শান্তিগঞ্জের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পাঠ কার্যক্রম করতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। তাছাড়া স্থায়ি ক্যাম্পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে মান সম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ি ক্যাম্পাস চালু না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুশিয়ারি আন্দোলনকারীদের।

 

এদিকে বিক্ষোভ চলাকালে আন্দোলন থেকে সরে আসতে শিক্ষার্থীদের আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিজাম উদ্দিন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ