০৫ জুন ২০২৬

ব্যবসা-বাণিজ্য / আমদানি-রপ্তানি

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ১:২৩ অপরাহ্ন

ছবিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির বিরুদ্ধে বিদ্যমান আইন কার্যকর করতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব দিয়েছে বলে এক সরকারি নথির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।


প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।


ইউএসটিআর-এর প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন বাস্তবায়নে ঘাটতির কারণে কয়েকটি দেশের ওপর শুল্ক বসানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।


প্রস্তাবিত তালিকায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ এবং চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।


তবে প্রস্তাবটি এখনই কার্যকর হচ্ছে না। এটি বর্তমানে জনমত গ্রহণ ও প্রশাসনিক পর্যালোচনার পর্যায়ে রয়েছে।


বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে রপ্তানিনির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


তবে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সংশোধন আনা হতে পারে।


যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন বৈশ্বিক বাণিজ্যনীতি ও শুল্ক কাঠামো নিয়ে বড় ধরনের পুনর্গঠনের আলোচনা চলছে।


সূত্র: এনডিটিভি (ভারত)


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ