দেশেই ৫ হাজার কোটি টাকার মৎস্য ও প্রাণিসম্পদের ভ্যাকসিন উৎপাদন সম্ভব: সিকৃবি উপাচার্য
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
সিলেট ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৯) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ ১৯ মে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি।
আজ সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৭৬ শতাংশে। আগামীকাল বুধবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।
সিলেট আবহাওয়া, ভারী বর্ষণ, বজ্রবৃষ্টি, সিলেটে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস