১৮ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বৃষ্টিপাতের আভাস, বজ্রপাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ দিন আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

 

এছাড়া কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। সোমবার (১৮ মে) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিন সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৭৪ শতাংশে।

 

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে আগামীকাল মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, সিলেটে বৃষ্টি, বজ্রবৃষ্টি, সিলেট তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ