১৫ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমির উদ্বোধন

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ৭:০১ অপরাহ্ন


সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে এডিপি ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সংঘবদ্ধ রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার কুতুবপুর-বৈঠাখালি (হাউজিং এস্টেট) এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। বৈঠাখালি গ্রামের ব্যবসায়ী আব্দুল মালিকের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট সালেক মিয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ইকবাল হোসেন ও পরিচালনা কমিটির টিম ম্যানেজার মো. সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুনেল আহমেদ রাজরান, বাসস প্রতিনিধি আমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফুটবল একাডেমিটি স্থানীয় কিশোর-তরুণদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকেরা জানান, এডিপি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম এবং সাংগঠনিক সম্পাদক সামিউল হক পাবেল এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। তাঁরা সবাই বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও নিজ এলাকার তরুণদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, খেলাধুলা, উদ্বোধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ