০৭ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ মে, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় দু–এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সিলেটের অফিস।

 

বুধবার (৭ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় সিলেটের আবহাওয়া অফিস। 


আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৬২ শতাংশে।


গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ৬ মে সকাল ৬টা থেকে ৭ মে সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বজ্রবৃষ্টি, দমকা হাওয়া, তাপমাত্রা, আবহাওয়া পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ