০৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ মে, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৭৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় (৪ মে সকাল ৬টা থেকে ৫ মে সকাল ৬টা পর্যন্ত) ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বজ্রসহ বৃষ্টি, ২৪ ঘণ্টার পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, আবহাওয়া আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ