নদী-পাহাড়-চা বাগানের মায়াজালে ‘লোভাছড়া’, পর্যটনের অপার সম্ভাবনা
যাপিতজীবন
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে গত ১৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে
সোমবার (২৭ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী একটি শিশু মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। এর আগে গেল রোববার (২৬ এপ্রিল) একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭২ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন এবং ওসমানী মেডিকেলে ৯ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা যাওয়া শিশুদের ২ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা গেলেও বাকিরা সন্দেহভাজন হিসেবে বিবেচিত।
সিলেট, হাম, মৃত্যু