১৯ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম-রুবেলার সংক্রমণ অব্যাহত, নতুন শনাক্ত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন


সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম ও রুবেলার সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৬ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৯ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া  নর্থ ইস্ট হাসপাতাল,  রাগীব রাবেয়া হাসপাতাল, ওসমানী মেডিকেল হাসপাতাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন করে ভর্তি আছেন। এছাড়া বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ,মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। তাছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন করে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক হাম ও রুবেলা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন, সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন এবং পার্কভিউ হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

উপজেলা পর্যায়ে জৈন্তাপুর ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে, শান্তিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মাধবপুর ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, চিকিৎসা, শনাক্ত, ভর্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ