সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ২১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৬ ২:১৯ অপরাহ্ন
টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ফাল্গুন শেষে চৈত্রের আগমনীর মধ্যেই সিলেটে ঝড়ো বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) ভোররাত থেকেই সিলেট নগরী, জেলা ও পার্শ্ববর্তী জেলাসমূহে শীতল বাতাস বইতে থাকে।
ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সিলেট নগরীতে সকাল ৯টার দিকে থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত, যা চলতে থাকে দুপুর ১২টা পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তর, সিলেটের তথ্যমতে, এই তিন ঘন্টায় সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ৩ ঘন্টায় হয় ২ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট, বৃষ্টি, ঝড়, আবহাওয়া