অর্থসংকটে থমকে যেতে বসেছে কলাগাঁওয়ের মেয়েদের ফুটবল
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
সিলেটের শিল্পী মুস্তাফিজুর রহমান সুমনের পরিচালনায় পরিবেশভিত্তিক প্রামাণ্যচিত্র ‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’ যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘মুভিলফেস্ট’-এ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালক নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়ে সবার কাছে শুভকামনা চেয়েছেন।
পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক এই আসরে ফাইনালিস্ট হওয়া তাঁর জন্য বড় প্রাপ্তি।
‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’ একটি পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্র। এতে সুরমা নদীর দূষণ, নদী দখল ও পরিবেশগত বিপর্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। পোস্টারচিত্রে নদীর বুকে ভাসমান প্লাস্টিক ও বর্জ্যের স্তূপ এবং সেতুর নিচের দূষিত পানির দৃশ্য ফুটে উঠেছে, যা নদীর বর্তমান অবস্থার প্রতীকী উপস্থাপন।
প্রামান্যচিত্রটির পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, সুরমা শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জীবনের অংশ। তবে এটি দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার প্রামাণ্যচিত্রটি আমি এটিই দেখানোর চেষ্টা করেছি সুরমায় প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ যেভাবে দূষিয় হচ্ছে ঠিক সেই সুরমার অন্য পাশে মানুষ একই পানিতে গোসল করছে।
তিনি বলেন, এটি একটি সর্তকতামূলক প্রামাণ্যচিত্র, সুরমা নদীকে রক্ষা না করতে হলে সরকার, প্রশাসন সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও সম্প্রতি শিল্পী মুস্তাফিজুর রহমান সুমনের পরিবেশভিত্তিক প্রামাণ্যচিত্র 'রিভার অব লাইফ: লালাখাল', 'লাইফ স্টাইল কিনব্রিজ' অনলাইন ভিত্তিক গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল বুলগেরিয়া, মিশরীয় আমেরিকান চলচ্চিত্র উৎসব (ইএএফএফ), ম্যাক্স স্যার ইন্টারন্যাশনাল ফিন্ম ফেস্টিভাল ও ব্রাজিলের ফেস্টিভাল দে আমোস্ত্রাস দো সুল নমিনেশন পায়।
সিলেট, যুক্তরাষ্ট্র, শিল্পী, উৎসব, পরিবেশ, সুরমা নদী