২২ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

৬ মাসের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২২ অপরাহ্ন


আগামী ৬ মাসের (১৮০ দিন) মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

তিনি বলেন, খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কেবিনেট মিটিং করেছেন। সেখানে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। 

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রমজানে দ্রব্যমূল্যরে জিনিসপত্র নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করতে হবে। সে অনুযায়ী কাজ করছি। 

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, যেসব স্থানে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে, সেসব স্থানে পর্যায়ক্রমে ভাঙ্গন প্রতিরোধে কাজ করা হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের ভূলুয়া নদী ও রহমতখালী খাল খনন কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি জনগণকে এলাকার রাস্তাঘাট উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে বলে জানান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রাণীসম্পদমন্ত্রী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নদী ও খাল খনন, প্রকল্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ