১৩ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিনোদন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের আনন্দ ভ্রমণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন


বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ট্রাস্টি বোর্ড ও লোকাল এডভাইজারি কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যপ্রবাসী ও দেশের সদস্যসহ মোট ৪০ জন অংশ নেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্বনাথ থেকে একসঙ্গে বাসযাত্রা শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সফরের সূচনা হয়। গন্তব্য ছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান রিসোর্ট। পথে লটারি, নাস্তা ও হাসি-আড্ডায় ভ্রমণ প্রাণবন্ত হয়ে ওঠে।

রিসোর্টে পৌঁছে ফুটবল, ক্রিকেট, বালিশ খেলা, গান, কুইজসহ নানা খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা হয়। এতে অংশ নেন ট্রাস্টের চেয়ারম্যান মো. মাফিজ খান, ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিনসহ উপস্থিত সবাই। দুপুরে মধ্যাহ্নভোজের পর লাল শাপলার লেক ও তেলিয়াপাড়ার ঐতিহাসিক মুক্তিযুদ্ধের প্রথম সেনানিবাস পরিদর্শন করা হয়।

সন্ধ্যায় নামাজ ও চা-আড্ডা শেষে রাত ৮টায় বিশ্বনাথে ফিরে সফরের সমাপ্তি হয়। আয়োজকেরা জানান, এই ভ্রমণ ছিল প্রবাস ও দেশের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট, আনন্দ ভ্রমণ, তেলিয়াপাড়া চা বাগান, প্রবাসী সংগঠন, বিশ্বনাথ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ