উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন
তারেক রহমানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সোনাতলা বাজার থেকে মিছিল বের করে সদর উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল। মিছিল শেষে জালালাবাদ থানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা সুজাত তালুকদার এই সমাবেশের সভাপতিত্ব করেন। মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নোমানুল হক সানি ও জেলা ছাত্রদল নেতা জাবেদ ইকবাল এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদল এর সহ-সভাপতি শিহাব খান, ফ্রান্স সেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক জইন উদ্দিন জইন ও মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দীন অপু।
এ সময় যুবদল নেতা সামাদ চৌধুরী, নুর আহমদ, আব্দুল আহাদ, দিলোয়ার আহমদ, লাল মোহাম্মদ, ছাত্রদল নেতা জাবেদ ইকবাল, ইমন, হাকিম, করিম, সাকিল, ইমন, লাহিন, ছাদি, সেচ্ছাসেবক দল নেতা মালেক মিয়া, এমসি কলেজ ছাত্রদল এর সদস্য সাজ্জাদ, মদন মোহন কলেজ ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ তানভীরসহ অনেকে উপস্থিত ছিলেন।
তারেক রহমান, বিএনপি, প্রচার মিছিল, সিলেট