উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
দেশের প্রতিটি গণতান্ত্রিক ও সামাজিক অর্জনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম এবং তাঁদের কার্যকর অবদান সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে সিলেটের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁর কনফারেন্স হলে ‘হবিগঞ্জ লয়ার্স অ্যাসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজ-২০২৬ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবজাল মিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের, ব্লাস্ট সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিন এবং সিলেট ট্যাকসেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে বর্তমান সময়ে এ পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার অপরাধ ও ডিজিটালাইজেশনের মতো নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন আইনজীবীদের আরও দক্ষ ও যোগ্য হয়ে ওঠার পরামর্শ দিয়ে তিনি বলেন, তরুণদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে জ্যেষ্ঠ আইনজীবীদের অভিভাবক হিসেবে এগিয়ে আসতে হবে।
হবিগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি ও পরিবেশগত বিপর্যয় নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তিনি বলেন, হবিগঞ্জের বাসিন্দারা সিলেটের আইন অঙ্গনে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন, যা গর্বের বিষয়। তবে তাঁদের নিজ জেলার সংকটের দিকেও নজর দিতে হবে। শিল্পদূষণ ও অপরিকল্পিত নগরায়ণের ফলে হবিগঞ্জ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে সুতাং নদীর ভয়াবহ দূষণ যে সংকেত দিচ্ছে, তা অব্যাহত থাকলে ভবিষ্যতে মানুষ সেখানে সামাজিক সম্পর্ক গড়তেও অনীহা দেখাবে। জেলাবাসীর কল্যাণে এ ধরনের সমস্যা সমাধানে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া রেজু, অ্যাডভোকেট মো. আবদুল মুকিত অপি, অ্যাডভোকেট জাকিয়া জালাল, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ও অ্যাডভোকেট শিরিন আক্তার প্রমুখ। বক্তারা আইনজীবীদের পেশাগত ঐক্য বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গীকার করেন।
সিলেট, হবিগঞ্জ, লয়ার্স অ্যাসোসিয়েশন, বার্ষিক সভা