২৯ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিসিক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৪ জানুয়ারি) দুপুরে নগরভবন জামে মসজিদে (৬ষ্ঠ তলা) এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর, সিলেট সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাছুম ইফতেখার রসুল শিহাব, সহ সভাপতি সুহেবুল হক, দেওয়ান জাকির হোসেন ও অলি আহমদ সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনি সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান সহ সাংগঠনিক শহিদুল ইসলাম সনি প্রচার সম্পাদক রাজু আহমদ কোষাধ্যক্ষ সম্পাদক ওয়াহিদ বক্স দপ্তর সম্পাদক জনাব শাহ মোহাম্মদ নজমুল ইসলাম সদস্য অরুণ দে, ইউনুছ মিয়া, পান্না আহমদ, রায়হান আহমদ সজল, সৈয়দ মিনহাজ উদ্দিন মুসা,মো. লিবন আহমদ, জয়নাল আহমদ রানু, দিপন আহমদ। 

 

এছাড়াও অনুষ্ঠানে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র কন্ট্রাক্টরগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খালেদা জিয়া দোয়া মাহফিল, সিলেট সিটি কর্পোরেশন খবর, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট নগরভবন জামে মসজিদ, বিএনপি চেয়ারপার্সন স্মরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ