২৬ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সূচিতে রদবদল, সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ৬:২৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী এবার চট্টগ্রামে কোনো ম্যাচ রাখা হয়নি। চট্টগ্রামের পরিবর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। 

 

বিসিবি জানিয়েছে, ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে লিগ পর্বের আরও ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ঢাকার পর্ব, যা চলবে ফাইনাল পর্যন্ত।

 

নতুন সূচিতে এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল নির্ধারিত ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

 

সিলেট ম্যাচের সূচি 

 

নতুন সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। ওই দিন দুপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। পরদিন ২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় সিলেট টাইটান্স খেলবে রংপুর রাইডার্সের সঙ্গে।

 

৪ জানুয়ারি সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স ম্যাচ রয়েছে। ৫ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে, সন্ধ্যায় রংপুরের মুখোমুখি চট্টগ্রাম। ৭ ও ৮ জানুয়ারি ঢাকার বিপক্ষে নোয়াখালী, সিলেট ও রাজশাহীর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

৯ জানুয়ারি রাজশাহী–চট্টগ্রাম ও রংপুর–নোয়াখালী, ১১ জানুয়ারি রাজশাহী–রংপুর এবং নোয়াখালী–ঢাকা, আর ১২ জানুয়ারি সিলেট–রংপুর ও রাজশাহী–ঢাকা ম্যাচ দিয়ে শেষ হবে সিলেট পর্ব।

 

ঢাকার ম্যাচ সূচি

 

১৫ জানুয়ারি ঢাকায় শুরু হবে শেষ পর্ব। ওই দিন চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটান্স ম্যাচ রয়েছে। ১৬ ও ১৭ জানুয়ারি লিগ পর্বের শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

 

১৯ জানুয়ারি সন্ধ্যায় হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল নতুন সূচি, সিলেটে বিপিএল ম্যাচ, মিরপুর বিপিএল, বিপিএল ফাইনাল ২৩ জানুয়ারি, বিসিবি বিপিএল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ