০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএল শুরুর আগে রাস্তা পরিষ্কার করলেন শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন


বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল শুরুর আগে লাভ ক্রিকেট, ক্লিন সিলেট এর উদ্যোগে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ পথ ও রাস্তা পরিষ্কার করেছেন শতাধিক শিক্ষার্থীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র উদ্যোগে অনুষ্ঠিত হয় এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

জানাযায়, সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রধান ফটক থেকে  শুরু করে  রাস্তাঘাট হাতে ঝাড়ু  নিয়ে পরিষ্কার করেন তারা। 

পরিষ্কার অভিযানে অংশ নেয়া শিক্ষার্থী জ্যোতি বলেন, এ পরিষ্কার পরিচ্ছনতা অভিযানে এসে আমাদের অনেক ভালো লাগছে, এটি আমাদের সিলেট শহরকে বিশ্বের কাছে সুন্দরভাবে তুল ধরবে, বিপিএল খেলতে সিলেট অনেক বিদেশী খেলোয়াড়রা আসবেন তারা যেনো আমাদের সিলেট ইন্টরান্যাশনালকে সুন্দর করে তুলতেই আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। 

বিসিবির পরিচালক রাহাত শামস বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে আমাদের সিলটে থেকে বিপিএল শুরু হবে, যার জন্য বিসিবির আয়োজনে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে, আমরা এটি করার কারণ যারা এখানে আসবেন ঘুরতে তারা যেনো জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং আমাদের যারা আসবেন তারাও যেনো এই জায়গাটা দেখে হতাশ না হন। আমরা চাইব আজকের প্রতীকী অনুষ্ঠানটি যেনো সিসিকতথা সবাই যেনো নিয়মিত মেনেই চালিয়ে যান।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়েই সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবার সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, বিপিএল, পরিষ্কার, বিসিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ