০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএল: সিলেটি ভাষায় দর্শকদের মাঠে আসার আমন্ত্রণ ইবাদতের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ন


ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেট এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এবারের আসরে সবার আগে শুরু হচ্ছে সিলেট পর্ব। এতে নগরজুড়ে উচ্ছ্বাস ও আগ্রহ চোখে পড়ার মতো। এরই মধ্যে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

সিলেটের ক্রিকেটপ্রেমীদের এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছেন স্থানীয় তারকা ক্রিকেটার ইবাদত হোসেন চৌধুরী। সিলেট টাইটান্সের এই পেসার সিলেটি ভাষায় দর্শকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সব আফনারা মাটও আইবা, খেলা দেখবা। ইবার কিন্তু অইযিবো।’ অর্থাৎ সবাই যেন মাঠে এসে দলকে সমর্থন দেন, এবার সাফল্য আসবেই।

সিলেটে ক্রিকেট মানেই যেন উৎসব। আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা বিপিএল ক্রিকেট এলেই গ্যালারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়ার প্রসঙ্গে ইবাদত বলেন, সিলেটে যত বেশি টি–টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে, ততই দর্শক বাড়বে। তাঁর ভাষায়, এখানে সব সময়ই ক্রিকেটপ্রেমীর সংখ্যা বেশি, ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা আন্তর্জাতিক ক্রিকেট মানুষ মুখিয়ে থাকে।

দর্শকদের উদ্দেশে তিনি আরও বলেন, টিকিট সোল্ড আউট হয়ে যাওয়াই প্রমাণ করে এবারের বিপিএল নিয়ে আগ্রহ ও উত্তেজনা অনেক বেশি। তিনি আশা প্রকাশ করেন, সারা দেশ থেকে দর্শকরা সিলেটে এসে খেলা দেখবেন এবং স্বাগতিক দলকে সমর্থন জানাবেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, সিলেট, দর্শক, ইবাদত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ