২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টি নেই, তাপমাত্রা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন


সিলেট অঞ্চলের আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে ৬২ শতাংশে দাঁড়ায়।


গত ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


এদিকে আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, আকাশ, বৃষ্টি নেই, আবহাওয়া অধিদফতর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ