১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ন


সিলেট নগরীতে ১০২ পিস ইয়াবাসহ মোহন মিয়া (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুর ২টার দিকে জেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোহন মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কলকতখা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর জেল রোডে চাউলের আড়ৎ মেসার্স তোফা এন্টারপ্রাইজের সামনে মোহনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'আটককৃত মোহনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট ইয়াবা উদ্ধার,মোহন মিয়া গ্রেপ্তার, সিলেট মাদক ব্যবসায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ