০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটের ৪ কর্মকর্তাকে কক্সবাজার ও লালমনিরহাট বদলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৯:১৭ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ৪ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে বদলী করা হয়েছে। যার মধ্যে তিনজনকে কক্সবাজার ও একজনকে লালমনিরহাট জেলায় বদলী করা হয়। 

বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিলেট বিভাগে কর্মরত ৪ জনকে কক্সবাজার ও লালমনিরহাট বদলী করা হয়।

যাদের মধ্যে, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মো. ফজলে রব্বানী চৌধুরীকে কক্সবাজারের রামু উপজেলায়, একই কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার শাহীন দেলোয়ারকে কক্সবাজারের চকরিয়া উপজেলায়, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মাহবুব আলম মাহবুবকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ও মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর সানজিদা আক্তারকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বদলী করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বদলী, কক্সবাজার, লালমনিরহাট, বিভাগীয় কার্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ