০৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে কমছে তাপমাত্রা, বৃষ্টি নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও রাত–দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

 আবহাওয়া অফিস জানায়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ, সন্ধ্যা ৬টায় নেমে দাঁড়ায় ৭২ শতাংশে।

 

গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। ২৫ নভেম্বর সকাল ৬টা থেকে ২৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টিবিহীন ছিল আবহাওয়া।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টির সম্ভাবনা, সিলেট তাপমাত্রা আপডেট, সিলেট আবহাওয়া অফিস রিপোর্ট, সিলেট আবহাওয়ার পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ