০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে একাংশের বিক্ষোভ

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন


মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশার আংশিক) আসনে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সমর্থকরা।

 

সোমবার বিকালে তাহিরপুর উপজেলা সদর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের একটি অংশ বাজারে জড়ো হয়।

 

পরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলের নেতৃত্বে একটি মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে পথসভায় মিলিত হয়।


সভায় সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বক্তব্য রাখেন বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আশারাফুল আলম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবেদীন, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক এসএম মুন্না, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, জুয়েল মিয়া, কৃষক বশির আহমেদ প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ–১ মনোনয়ন সংকট, তাহিরপুর বিএনপি বিক্ষোভ, কামরুজ্জামান কামরুল, মনোনয়ন পুনর্বিবেচনা দাবি, সুনামগঞ্জ রাজনীতি, বিএনপি সমর্থকদের আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ