সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন।
জামিন পাওয়ার পর রোববার (২৩ নভেম্বর) নিজ এলাকা ভোলাগঞ্জে পৌঁছালে তাঁকে সংবর্ধনা প্রদান করে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ।
সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মাদ মিজানুর রহমান সাহাব উদ্দিনের জামিনে মুক্তির বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করে বলেন, ‘সম্ভবত ৩-৪ দিন আগে তাঁর জামিনে মুক্তি হয়েছে।’
এর আগে, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের সাদাপাথরে লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগ গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব- ৯। এরপর তিনি এক দিনের রিমান্ডে ছিলেন।
জামিন নিশ্চিত হওয়ার পর বেলা ২টার দিকে ভোলাগঞ্জের আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে তাঁর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল।
সংবর্ধনায় বক্তারা জানান, ধলাই সেতু রক্ষার আন্দোলন করায় প্রায় দুই মাস অন্যায়ভাবে কারাভোগ করতে হয়েছে সাহাব উদ্দিনকে। এমন হলে ভবিষ্যতে ভালো কাজ করতে মানুষ নিরুৎসাহিত হবে।
সংবর্ধনাকালে কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা হাজী আবদুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাদাপাথরে লুটপাট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ গেল ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়।
সাদাপাথর লুট মামলা, সাহাব উদ্দিন জামিন, ভোলাগঞ্জ গণসংবর্ধনা, কোম্পানীগঞ্জ বিএনপি নেতা, সিলেট সাদাপাথর ঘটনা