০৫ মে ২০২৬

দৈনন্দিন

দেশে সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৬:৩০ অপরাহ্ন


রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।

এছাড়া ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।  ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভূমিকম্প, রাজধানী, নরসিংদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ