বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৯:১৮ অপরাহ্ন
আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ১৪তম জাতীয় নারী ক্রিকেট লিগ ২০২৫–২৬ মৌসুমের। শনিবার (৮ নভেম্বর) সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে লিগের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুল ইসলাম।
উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে মুখোমুখি হয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় নারী দল। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগীয় নারী দল ১৮ রানের ব্যবধানে হারিয়েছে ময়মনসিংহ বিভাগীয় নারী দলকে।
সিলেটের ওপেনার শামিমা সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় দলটি। তিনি ৬৪ বল খেলে ৮৭ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে আসে ৫টি ছক্কা ও ৬টি চার এবং পান ম্যাচসেরার পুরস্কার।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট নির্ধারিত ২০ ওভারে এক উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। একমাত্র উইকেটটি পড়ে পাওয়ার প্লের শেষ ওভারে সাথী রাণী বর্মণ ১৭ বলে করেন ১৪ রান।
এরপর শামিমা ও শারমিন সুপ্তা গড়েন ১০৩ রানের জুটি। শারমিন অপরাজিত থাকেন ৩৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ময়মনসিংহ দল থামে ১২০ রানে। জান্নাতুল ফেরদৌস ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩টি উইকেট। সানজিদা আক্তার, লাবনী ও রেয়া আক্তার শিখা নেন একটি করে উইকেট।
ময়মনসিংহের পক্ষে সর্বোচ্চ রান করেন হালিমাতুল সাদিয়া ২৬ বলে ৩১ রান (১ ছক্কা, ২ চার)।
ম্যাচে আম্পায়ার ছিলেন শাতহীরা জাকির জেসি ও আরিফুল হক।
সিলেট, ক্রিকেট, নারী বিভাগীয় দল, জাতীয় নারী ক্রিকেট লিগ