বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৪:১০ অপরাহ্ন
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে ক্রিকেট পাড়ায় বাড়ছে উত্তাপ। এবারের আসরে সিলেটের নতুন নাম ‘সিলেট টাইটান্স’। দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম।
ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন ইমরুল কায়েস, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচ কিমস্লে রব। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট টাইটান্সের একজন কর্মকর্তা।
এর আগেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে।
বিপিএলের ১২তম আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে। সেগুলো হলো, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (বসুন্ধরা টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গাল সার্ভিস), রাজশাহী (নাবিল গ্রুপ), এবং সিলেট (ক্রিকেট উইথ সামি)।
বিপিএল, সিলেট, সিলেট টাইটান্স