০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

বিমানের টিকিটের দাম আর ঘণ্টায় ঘণ্টায় বাড়বে না: ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৮:৪০ অপরাহ্ন


বিমানের টিকিটের দাম ঘণ্টায় ঘণ্টায় বাড়ার অভিযোগের পর সরকার এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। রোববার (২ নভেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ‘সিলেটের উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে’ আয়োজিত গণ-অবস্থান কর্মসূচিতে তিনি এ তথ্য জানান।

 

ডিসি সারওয়ার আলম বলেন, সিলেটের বিমানযাত্রীদের অভিযোগের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সম্প্রতি এক বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে—বিমানের টিকিটের দাম আর ঘণ্টায় ঘণ্টায় বাড়ানো যাবে না। সামনে থেকে দাম নির্দিষ্ট (ফিক্সড) রাখা হবে।

 

তিনি আরও জানান, ‘সিলেট-ঢাকা রুটে ডিসেম্বরের মধ্যে আরও ফ্লাইট বাড়ানো হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে এবং টিকিটের দামও নিয়ন্ত্রণে আসবে।‘ 

 

ডিসি বলেন, বিভিন্ন বেসরকারি বিমান সংস্থা নতুন বিমান যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এতে সিলেটের যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটের ডিসি, বিমানের টিকিট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ