০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না : আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৭:১৮ অপরাহ্ন


অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সিলেটের উন্নয়ন বৈষম্যের অভিযোগ তুলে মশাল মিছিল করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়নে বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। সকল শ্রেণি-পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীকাল সকাল ১১টায় পৌর পয়েন্টে (কোর্ট পয়েন্ট) অবস্থান নিন।’

তিনি আরও বলেন, ‘আজকে যখন আমরা শাহজালালের দরগা থেকে মিছিল নিয়ে বের হয়েছি, তখন ব্যবসায়ীরা গোলাপ জল ছিটিয়ে আমাদের স্বাগত জানিয়েছেন। এটি এই আন্দোলনের প্রতি জনগণের সমর্থনের প্রতীক। সবার ঘরে ঘরে গিয়ে এখন আন্দোলনের ডাক ছড়িয়ে দিতে হবে।’

এদিকে, রোববার সকাল ১১টায় নগরীর সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আরিফুল হক চৌধুরী, আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ