২৬ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / সংগঠন

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত: দুই প্যানেলের সভাপতিই বলছেন ‘ষড়যন্ত্র’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ২:৫৪ অপরাহ্ন


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত নির্বাচন স্থগিত করাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন দুই প্যানেলের সভাপতি পদপ্রার্থীরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন স্থগিতের বিষয়ে ‘সিলেট ভয়েস’-এর সঙ্গে আলাপকালে ব্যবসায়ী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতাশেমূল হক চৌধুরী এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ এ মন্তব্য করেন।

ব্যবসায়ী ফোরামের প্রার্থী এহতাশেমূল হক চৌধুরী বলেন, ‘নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। এমন সময়ে এসে নির্বাচন স্থগিতের মতো কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা নির্ধারিত সময়েই নির্বাচন চাই। কোনো পক্ষের হস্তক্ষেপ ব্যবসায়ীরা মেনে নেবে না। এটি স্পষ্টতই একটি ষড়যন্ত্র।’

অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনে এর আগেও কিছু ব্যক্তি ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ করেছিলেন। যাচাই-বাছাইয়ে সেসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এরপরও নতুন করে সেই একই অজুহাতে নির্বাচন স্থগিত করা নিঃসন্দেহে ষড়যন্ত্র। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, এবং আশা করি নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে।’


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সিলেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী ফোরাম, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, ষড়যন্ত্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ