দিরাইয়ে পৃথক অভিযানে তিন যুবক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
ওসি ওমর ফারুক জানান, অভিযানে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রজব আলী (৪৫), এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপন এবং নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জন।
গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এলাকার শান্তি-নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সতর্ক ও তৎপর।’
মৌলভীবাজার, কুলাউড়া, গ্রেপ্তার