১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জগন্নাথপুরে হাওরে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও পট চাই জব্দ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরে অভিযান পরিচালনা করে ২০০০ মিটার কারেন্টের জাল ও ৪০০ পিস পট চাই/কিরণমালা  জব্দ করা হয়েছে।


শুক্রবার  ( ২৪ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর জগন্নাথপুরের নেতৃত্বে  ও স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়  ।


পরবর্তীতে স্থানীয় জনগণের সামনে নলজুর নদীর পাড়ে  জব্দকৃত জাল ও পট চাই/কিরণমালা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে  শুক্রবার  ( ২৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা মৎস্য  অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য  অফিসার আল আমিনের  নেতৃত্বে পুলিশ ও আনসারসদস্যরা নলুয়ার  হাওরের  এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময়  ২০০০ মিটার কারেন্টের জল ও ৪০০ পিস পট চাই/কিরণমালা  জব্দ করা হয়।

মৎস্য কর্মকর্তা  আল  আমিন  জানান, আটককৃত জাল, পটসহ  ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেয়ায় তাদের কে  ছেড়ে দেয়া হয়েছে। আর জব্দ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।।এই অভিযান অব্যাহত থাকবে।।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, হাওর, অভিযান, কারেন্ট, জাল, পট চাই, জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ