হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১ মে, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারী চা শ্রমিকদের নিয়ে গঠিত ‘ওমেন্স নেটওয়ার্ক হিলুয়াছড়া, কেওয়াছড়া এবং দলদলি চা বাগান’ এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে দলদলি চা বাগানের খেলার মাঠ থেকে শুরু করে প্রধান গেইট হয়ে খেলার মাঠে এসে শেষ করে র্যালিটি। এরপর একটি আলোচনায় সভার আয়োজন করা হয়। সভায় চা শ্রমিকরা তাদের অধিকার নিয়ে কথা বলেন।
সভায় চা শ্রমিক গীতা মুন্ডা বলেন, 'আমর দেশের অন্যান্য শ্রমিকদের তুলনায় সবচেয়ে কম মজুরিতে কাজ করি। কিন্তু সপ্তাহ শেষে এই অল্প মজুরিটাও ঠিকঠাক পাই না। তাই শ্রমিক দিবসে আমাদের দাবি, আমাদের সকল অধিকার যেন ঠিকঠাক নিশ্চিত করা হয়।'
চিন্তা মনি দাস বলেন, 'আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে। বর্ষাকাল এসেছে অথচ এখনও তা মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। চা শ্রমিকদের মজুরি যেমন কম দেওয়া হয় তেমনি থাকার জায়গা, খাবার , চিকিৎসাও কম দেওয়া হয়।'
হিলুয়াছড়া, কেওয়াছড়া এবং দলদলি চা বাগানের নারী শ্রমিকদের সংগঠিত করে এই ‘ওমেন্স নেটওয়ার্ক’ তৈরি করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভলাপমেন্ট ওরগানাইজেশান(একডো)। নারী চা শ্রমিকদের বিভিন্ন লিডারশিপ ট্রেনিং করিয়ে তারা এভাবে সংগঠিত করেছেন এবং নিজেদের অধিকার সম্পর্কে কথা বলার জন্য জাগ্রত করেছেন। আজকের এই মে দিবসের আয়োজনটিও চা শ্রমিক নারীরা নিজেদের উদ্যোগে করেছেন।
আলোচনা সভায় একডোর প্রকল্প সমন্বয়কারী মোমতাহিনুর চৌধুরী বলেন, চা বাগানের মধ্যে নারী শ্রমিকদের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন আমাদের জন্য একটি বড় সাফল্য। আন্তর্জাতিক সহযোগী সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় জুলাই ২০২৪ ইংরেজি থেকে আমরা দলদলি,হিলুয়াছড়া এবং কেওয়াছড়া চা বাগানে নারী নেতৃত্ব গড়ে তুলার লক্ষ্যে "Leadership Development of Tea Garden Women Worker on Their Rights" প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন ও সোচ্চার হতে উৎসাহী করে যাচ্ছি। আজ তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন এবং তারা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলছেন। আমরা মনে করি আমাদের এই প্রকল্পের জন্য বড় একটি অর্জন।
মে দিবস ২০২৫ শ্রমিক দিবস বাংলাদেশ চা বাগান শ্রমিক অধিকার ওমেন্স নেটওয়ার্ক চা বাগান একডো প্রকল্প অক্সফ্যাম বাংলাদেশ নারী নেতৃত্ব চা শ্রমিক দলদলি চা বাগান খবর সিলেট চা শ্রমিক সংবাদ