১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ মে, ২০২৫ ৬:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রসাশন। 

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি আবুল খায়ের, মোটরসাইকেল সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন আহমদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতাউর রহমান। 

সভায় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে সর্বস্তরে সচেতনতা ও ঐক্যের আহ্বান জানান বক্তারা।

এর আগে, উপজেলা চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে এসে শেষ হয়।

সভায় মাও. মতিউর রহমান, মাও. কামরুল ইসলাম, মাও. রফিকুল ইসলাম, শ্রমিক নেতা ওলি আহমেদ তালহা, হাসান আহমদ, মিনহাজ উদ্দিন অন্তর, মনির হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ