লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩১ অপরাহ্ন
গেল কয়েক মাস থেকেই সিলেটের বাজারে আগুন। এই আগুনে আরও ঘি ঢেলেছে শীতকালীন সবজি শিম ও ফুলকপি। সিলেটে বাজারে গত কয়েকদিন ধরে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও বাধাকপি ওঠতে দেখা গেছে।
কিন্তু এই তিন সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেটের বাজারে প্রতিকেজি শিম ও ফুলকপির দাম ২০০ টাকা হাকাতে দেখা গেছে ব্যবসায়ীদের। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা দাম শুনে পাশ কাটিয়ে গেলেও দুয়েকজন আবার কিনতেও দেখা গেছে।
এদিকে বাজারে গেল সপ্তহের মতো এ সপ্তাহেও সবজির দামে কোনো পরিবর্তন নেই। একমাত্র পেঁপে ছাড়া কোনো সবজি ৬০ টাকার কমে মিলছে না। অবশ্য এ সপ্তাহে ব্রয়লার মুরগীর দাম কমেছে প্রতিকেজিতে ৫-১০ টাকা। কমেছে কাচা মরিচের দামও। তাছাড়া গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে ডিমের বাজার।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন কাচা বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। আজ বাজারে প্রতিকেজি কচুমুখী ৫০-৬০ টাকা, গাজর ১২০ টাকা, ঝিঙা ৯০-১০০ টাকা, চিচিঙা ৬০ টাকা, শসা ৮০ টাকা, পটল ৬০ টাকা, করোলা ৮০ টাকা, বরবটি ১১০-১২০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, পুঁইশাক প্রতিকেজি ৫০ টাকা, কাকরোল ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাধাকপি ১০০ টাকা, শিম ২০০ টাকা, ফুলকপি ২০০ টাকা, বেগুন ৭০ টাকা ও কাচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাচা মরিচ গত সপ্তাহে ২২০ টাকা দিরে বিক্রি হচ্ছিল।
অন্যদিকে, এ সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার মোরগের দাম কমেছে ৫-১০ টাকা। গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লারের দাম ছিল ১৬০ টাকা। এ সপ্তাহে তা কমে ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গত সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রতি হালি ডিম ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা জাহিদুল হক বলেন, বাজারে নতুন সবজি দেখে শখের বসে ২০০ টাকা দরে এক কেজি শিম কিনেছি। কিন্তু এটা সব সময় সম্ভব না। বাজারে কোনো সবজির দামই সাধারণ মানুষের হাতের নাগালে নেই। সবজির আগুনে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
আম্বরখানা এলাকায় সবজি বিক্রেতা মনাফ মিয়া বলেন, শিম ও ফুলকপি শীতকালীন সবজি। বাজারে নতুন এসেছে তাই দামও বেশি। ভরা মৌসুম এলে এসব সবজির দাম কমে যাবে।
মদিনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা জনি দাস বলেন, পাইকারি বাজারে সবজির দাম খুব বেশি। প্রতিদিনই দাম ওঠানামা করে। কাঁচামালের দর স্থিতিশীল থাকে না। তিনি বলেন, আরও দুই মাস গেলে শীতকালীন সবজি কিছুটা আসবে। তখন দাম কমবে।
একই বাজারের মোরগের ব্যবসায়ী সজিবুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লার মোরগের দাম কমেছে ৫-১০ টাকা করে। পাইকারি বাজারেও কমেছে দাম। আজ প্রতিকেজি ব্রয়লার মোরগ ১৫০-১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতিকেজির দাম ১৪০ টাকা।
সিলেট, বাজারদর, সবজি, মুরগি