জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৫:২৭ অপরাহ্ন
সিলেট নগরীতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতীত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বৈধভাবে চালানোর অস্থায়ী অনুমতির দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক জহুরুল হকসহ অন্যান্য নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সঙ্গে সিলেট নগরীতে প্রায় ১৫-২০ হাজার মানুষ প্রত্যক্ষভাবে জড়িত। এসব রিকশা বন্ধ করে দিলে মালিক-শ্রমিকরা বেকার হয়ে পড়বেন এবং তা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
স্মারকলিপিতে রিকশা চলাচলের বৈধতা নিশ্চিত করতে অস্থায়ীভাবে অনুমতি প্রদানসহ মোট ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে রোড পারমিট দেওয়া, রেকার বিল ১০০ টাকা নির্ধারণ, যেখানে-সেখানে জরিমানা না করে নির্দিষ্ট পয়েন্টে জরিমানা করা, শ্রমিকদের জন্য আলাদা স্ট্যান্ড নির্মাণ, ড্রাইভিং লাইসেন্স প্রদান, রেশন সুবিধা চালু ও সরকারি চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা ইত্যাদি।
এছাড়া সম্প্রতি রিকশাচালক আয়নাল আলালের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে খুনিদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
স্মারকলিপির অনুলিপি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।
সিলেট রিকশা আন্দোলন, ইজিবাইক বৈধতা, ব্যাটারি চালিত রিকশা, সিলেট স্মারকলিপি