লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৯:৪১ অপরাহ্ন
টানা তিন সপ্তাহের বৃষ্টির কারণে সিলেটে সবজির বাজার ছিল অস্থির। এ সপ্তাহে বৃষ্টি না থাকলেও দাম কমেনি। উল্টো কিছু সবজির দাম আরও বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দামও।
গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা, আর প্রতি হালি ডিমের দাম বেড়েছে ৭–৮ টাকা। এ অবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
বুধবার (২৭ আগস্ট) নগরীর বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কচুমুখী বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়, গাজর ১২০, ঝিঙা ৭০–৮০, চিচিঙা ৫০–৫৫, শসা ৬০–৭০, পটল ৬০, করলা ৮০, ঢেঁড়স ৭০, বরবটি ১১০–১২০ ও টমেটো ১২০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে।
শুধু পেঁপের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে—প্রতি কেজি ৩০ টাকা। তবে অন্য কোনো সবজিই ৫০ টাকার নিচে নেই।
বাজারে কথা হয় ক্রেতা তায়েফ আহমদের সঙ্গে। তিনি বলেন, ‘কোনো সবজির দামই স্থির নেই। দুই–তিন দিনের ব্যবধানে দাম লাফিয়ে ওঠে। তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম আদায় করছে।’
কুমারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম বলেন, ‘দিনের বেলা বাজারে গেলে সবজির দাম নাগালের বাইরে। রাত ১০টার পর বন্দরবাজারে গেলে কিছুটা কম দামে পাওয়া যায়।’
অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, মূলত আড়তে সরবরাহ কম থাকায় খুচরা বাজারেও দাম বাড়ছে। আম্বরখানা বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালিক বলেন, ‘যে দামে কিনি, সে দামে বিক্রি করলে ব্যবসা টেকানোই মুশকিল। আড়তেই দাম বেশি।’
শুধু সবজি নয়, মুরগি ও ডিমের দামও বেড়েছে। বুধবার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০–১৬৫ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ১৪৫–১৫০ টাকা। একই সময়ে প্রতি হালি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৮–৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০–৪২ টাকা।
আম্বরখানার পাইকারি আড়তদার ইসলাম ট্রেডার্সের মালিক ইসলাম উদ্দিন জানান, পাইকারি বাজারেই ডিমের দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তবে দাম আর খুব বেশি বাড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিলেট মেট্রো) মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘বাজারে আমাদের নিয়মিত মনিটরিং চলছে। তবে এখন সরবরাহ কম থাকায় দাম বেশি।’
বাজারদর, সিলেটে বাজারদর, নিপ্যপণ্য, সবজি, খুচরা বাজার