৩০ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ এর শুভ উদ্বোধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাবাসীর জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও নাগালের মধ্যে আনতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন “ভূমি সংক্রান্ত যেকোনো সেবা এখন থেকে আরও সহজে, নির্ভরযোগ্যভাবে ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এই সেবা কেন্দ্র থেকে। সরকারি নির্ধারিত ফি’র বিনিময়ে সঠিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. আব্দুল বাছির ও সাধারণ সেবা প্রত্যাশীরা।

রবি এন্টারপ্রাইজের কর্ণধার মো. রবি উদ্দিন জানান, তাঁদের মূল লক্ষ্য হচ্ছে—সরকারি ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানুষ যেন দালালচক্রের হয়রানি ছাড়াই স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে সেবা গ্রহণ করতে পারে।

এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহসহ নানা ধরণের আধুনিক ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল ভূমি সেবা,মৌলভীবাজার ভূমি সহায়তা কেন্দ্র,রবি এন্টারপ্রাইজ শ্রীমঙ্গল,ভূমি উন্নয়ন কর অনলাইন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ