০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরের ১০০০ কৃষক পেলেন সরকারি প্রণোদনার সার-বীজ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৫ ২:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ১০০০ কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল এবং উফশী আউশ ধানের আবাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


সেই লক্ষ্যে শুক্রবার   বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  বরকত উল্লাহ । এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাউছার আহমেদ । এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


জগন্নাথপুর  উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে এক হাজার ১০০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১০০০০ কৃষককে উফশী আউশ ধান, ২৮০ কৃষককে তিল এবং ৫০ কৃষককে মুগে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


তিনি আরো বলেন, প্রতি ১ বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী প্রত্যেক কৃষককে আউশ ধানের ৫ কেজি বীজের সঙ্গে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে। তিলের এক কেজি বীজ ও মুগের ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে। তিল ও মুগের ক্ষেত্রে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।


এসময় ইউএনও বরকত উল্লাহ  বলেন, এবারের খরিপ মৌসুমে এক হাজার ১০০০ জন কৃষকের মধ্যে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। আপনারা যে যার যার সাধ্যমতো চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারও জমি খালি না রাখার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, কৃষি প্রণোদনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ