০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

তাহিরপুরে ৫ হাজার শিশুর জন্মদিন পালন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৫ ২:০৫ অপরাহ্ন

ছবিঃ ওয়ার্ল্ড ভিশন

সুনামগঞ্জের তাহিরপুরে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর সুবিধাভোগী এমন ৫ হাজার শিশুর জন্মদিন পালন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি এই অনুষ্ঠানের আয়োজন করে।


তাহিরপুর সদর ইউনিয়নে থাকা সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুমে এর আয়োজন করা হয়। মোমবাতি জ্বালিয়ে আর কেক কেটে জন্মদিন পালন শেষে এসব শিশুদের মধ্যে নানা উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


শুক্রবার ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মহসিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম। 


এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি স্পনসরশিপ এন্ড চাইল্ড প্রোডাকশন অফিসার বাবুল ম্রং, সিস্টেম অফিসার জয় জুসেফ রোজারিও প্রমূখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

তাহিরপুর, ওয়ার্ল্ড ভিশন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ