সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় কয়েস লোদীকে শাহ্ খুররাম কলেজে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৮:১৫ অপরাহ্ন
সিলেট জেলা প্রেসক্লাব সদস্য, সিলেটভিউ২৪ডটকম-এর মাল্টিমিডিয়া সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (এমজাস)-এর সদস্য শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সিলেট মহানগরের আখালিয়া বড়বাড়ি এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মরহুম সালেক মিয়া স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা আখালিয়ার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক শহিদুল ইসলাম সবুজের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (এমজাস)। এক শোকবার্তায় সংগঠনের আহ্বায়ক মাসুদ আহমদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইভাবে, সিলেট উইমেনস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিউজা)-এর সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি ও ক্লাব নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে শহিদুল ইসলাম সবুজের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
সালেক মিয়া মৃত্যু, শহিদুল ইসলাম সবুজ, সিলেট সাংবাদিক শোক, এমজাস শোকবার্তা