দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ন
সিলেট নগরীর সোবহানীঘাটস্থ কাষ্টঘর এর রাস্তার মুখে পাকা রাস্তার উপর হতে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এসব তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের মৃত আ. কাদেরের ছেলে দেলোয়ার হোসেন (১৯) ও সুনামগঞ্জ সদরের ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২১)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোবহানীঘাটে অভিযান পরিচালনাকালে কাষ্টঘর এর রাস্তার মুখে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক) অনুসারে মামলা দায়ের করে রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।