জগন্নাথপুরে সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি ফেসবুক রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। ভিডিওটি নিয়ে কেউ বলছেন, এটি একজন শিক্ষকের ব্যক্তিগত স্বাধীনতা ও সাংস্কৃতিক প্রকাশের অংশ। আবার অনেকে মনে করছেন, বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের ভিডিও ধারণ একজন শিক্ষকের পেশাগত মর্যাদা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিতর্কের মধ্যেই শিক্ষা প্রশাসন ঘটনাটি তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিউটি রাণী পালের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষিকাও একই গানের সঙ্গে নিজেদের রিল প্রকাশ করছেন। ফলে একটি প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে সরকারি চাকরিবিধি কি এ ধরনের ভিডিও প্রকাশে কোনো নিষেধাজ্ঞা দিয়েছে?
আচরণবিধিতে সরাসরি নিষেধাজ্ঞা নেই
সরকারি কর্মচারীদের আচরণ নিয়ন্ত্রণে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ কার্যকর। এই বিধিমালায় সরকারি কর্মচারীদের দায়িত্বশীল আচরণ, কর্মস্থলের মর্যাদা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে, যা সরকারি সেবার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
তবে বিধিমালার কোথাও বলা হয়নি যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা গান, নাচ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে পারবেন না।
অর্থাৎ, কেবল একটি রিল ভিডিও প্রকাশ করাই আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ নয়। সংশ্লিষ্ট ঘটনার বাস্তব পরিস্থিতি, ভিডিও ধারণের সময়, স্থান ও সরকারি দায়িত্ব পালনের ওপর এর প্রভাব বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।
কোন বিষয়গুলো তদন্তে গুরুত্ব পেতে পারে
প্রশাসনিক সূত্র বলছে, এ ধরনের ঘটনায় তদন্তে কয়েকটি প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে ঘটনাটি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি না।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনায় কী বলা হয়েছে
সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯-এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
নির্দেশিকায় সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় বা দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কোনো তথ্য, ছবি বা বক্তব্য প্রকাশ না করার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর, আপত্তিকর কিংবা শৃঙ্খলাবিরোধী বিষয় প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
তবে নির্দেশিকাতেও ব্যক্তিগত নাচ, গান বা সাংস্কৃতিক পরিবেশনার ভিডিও প্রকাশের ওপর কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই।
অভিযোগ প্রমাণিত হলে কী হতে পারে
যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো সরকারি কর্মচারী আচরণবিধি বা সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছেন, তাহলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এই বিধিমালায় তিরস্কার, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, বেতন থেকে ক্ষতিপূরণ আদায়, নিম্নপদে অবনমন, বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ কিংবা বরখাস্তসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে।
তবে কোন শাস্তি প্রযোজ্য হবে, তা নির্ভর করবে অভিযোগের ধরন, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান মনে করেন, একজন শিক্ষক সংস্কৃতিমনা হবেন এটাই স্বাভাবিক। তার ভাষায়, বর্তমান প্রাথমিক শিক্ষায় ‘আনন্দময় শিখন’ বা Joyful Learning এর ওপর গুরুত্ব দেওয়া হয়। গান, ছড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়ানো হয়। তাই একজন শিক্ষক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিলে সেটিকে বিচ্ছিন্নভাবে নেতিবাচক হিসেবে দেখা ঠিক নয়।
এদিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপিও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের আনন্দময় পরিবেশে শেখাতে নিয়মিত গান, গল্প, অভিনয় ও অন্যান্য সৃজনশীল কার্যক্রম পরিচালনা করেন। এসব কর্মকাণ্ড অশালীন না হলে বা দায়িত্ব পালনে ব্যাঘাত না ঘটালে তা নিয়ে বিতর্ক তৈরির সুযোগ নেই।
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাংস্কৃতিক ভিডিও প্রকাশের কারণে কোনো শিক্ষককে হেনস্তা করা বা সৃজনশীল পরিবেশ নিরুৎসাহিত করা উচিত নয়। তিনি সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
সরকারি চাকরিবিধি, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮, সামাজিক যোগাযোগমাধ্যম নির্দেশিকা ২০১৯, বিউটি রাণী পাল