১৭ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৪২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৬ ২:১৪ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪২ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 


বর্তমানে বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন সন্দেহভাজন হামের রোগী। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ল্যাবে নিশ্চিত হওয়া নতুন ১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১০ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ল্যাব নিশ্চিত কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।


বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১০৩ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৯ জনই ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন।


গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪২ জনের মধ্যে ১৮ জনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজারে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুসহ বিভাগে এখন পর্যন্ত দুইজন শিশুর মৃত্যু হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, সন্দেহভাজন, উপসর্গ, হাসপাতাল, হাম সংক্রমণ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ